হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী হোয়াইট হাউজে এই দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এ কর্মসূচির আয়োজন করে।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শওকত আজিজ রাসেল।

এতে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মফিজুর রহমান দিপু, চৌমুহনী পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নিজাম উদ্দিন রুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা এজিএস হানিফ, বিএনপি নেতা মো. কামাল হোসেন, ছাত্রদল নেতা মো. ফারহানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চৌমুহনী পৌর বিএনপি নেতা সাহেদ হোসেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেও দোয়া করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের।

অনুষ্ঠানে আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তিনি দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। আজকে তিনি অসুস্থ। তার সুস্থতা দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিগগিরই পরিপূর্ণ সুস্থতা দান করবেন এবং আবারও তিনি জনগণের মাঝে ফিরে আসবেন।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম