হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারে দেড় কোটি টাকা অনুদান দিল বিআরটিএ

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজার জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত হয়ে চরম বিপর্যয়ের মুখে পড়া ৩৮টি পরিবারের মাঝে এক কোটি ৪০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদানের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, কারো হাত-পা হারানো, আবার কেউ আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করা—এমন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের নির্দেশনায় এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিআরটিএ আশা প্রকাশ করেছে, এই অনুদান তাদের পুনর্বাসন ও জীবন পুনর্গঠনে সহায়ক হবে।

বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার বিআরটিএ’র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, শ্রমিক নেতা আবুল কালাম আবু এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

বিআরটিএ সূত্রে জানা গেছে, অনুদানপ্রাপ্তদের মধ্যে যাত্রী, পথচারী, চালক ও হেলপারদের পরিবার রয়েছে। আহতদের সর্বনিম্ন এক লাখ টাকা থেকে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত এবং নিহত প্রত্যেক পরিবারের জন্য পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বিদ্যুতের সার্ভার বিপর্যয়ে সীতাকুণ্ডে জনদুর্ভোগ

মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত

হোমনায় অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা

চট্টগ্রাম কারাগারে মৃত নুরুল আলমের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

রাউজানে স্বেচ্ছাশ্রমে ৬০০ ফিট সড়ক সংস্কার গ্রামবাসীর

চট্টগ্রামে কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে প্রতারণা, আটক নারী

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার