হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতা ৭ মাস পর গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতাকে সাত মাস পর গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার গাজী বোরহান উদ্দিন (৪৮) অরুয়াইল ইউনিয়ন শাখা নিষিদ্ধ যুবলীগের আহ্বায়ক।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার অরুয়াইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ নভেম্বর পুলিশ অরুয়াইল বাজার থেকে বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তাকে অরুয়াইল পুলিশ ফাঁড়িতে রাখা হয়। সেখান থেকে থানায় নেওয়ার পথে তার ছোট ভাই সাবেক ইউপি সদস্য গাজী বাহার উদ্দিনের নেতৃত্বে শতাধিক লোক পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ বোরহান উদ্দিনকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর তিনি আত্মগোপনে চলেন যান। রোববার সন্ধ্যার পর অরুয়াইল পুলিশ ফাঁড়ির পেছনে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, বোরহান উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে বিশেষ নিরাপত্তা ও সতর্কতার সঙ্গে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক ও মামলাভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

বাকলিয়ার শিশু নিপীড়ন মামলা: অভিযোগ আমলে নিল আদালত

পার্বত্য মন্ত্রীকে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হানিফ মুরাদ

লকআপে থেকে ‘ওসি পরিচিত’ দাবি যুবলীগ কর্মীর, ভিডিও ভাইরাল

প্রকাশ্যে সশস্ত্র মহড়া, দুই দিনেও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ

উখিয়ায় স্কুলছাত্রকে মালয়েশিয়ায় পাচারের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস খাদে পড়ে নিহত ৪

রাঙ্গামাটিতে নিষিদ্ধ আ.লীগ নেতাসহ ২১ জন আটক

প্রবাসী যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ, খোলা আকাশের নিচে পরিবার

ভাণ্ডালঝুড়ি প্রকল্পের পানি নগরীতে আনার উদ্যোগ চট্টগ্রাম ওয়াসার