হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রতিনিধি, চন্দনাইশ (চট্টগ্রাম)

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চন্দনাইশ উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মো. শফিউল আলম মুহাম্মদ কমরুদ্দীন শিকদারকে সভাপতি এবং মাস্টার মো. আব্দুল খালেক কে সেক্রেটারি করে উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকালে সংগঠনের উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।

উপজেলা সভাপতি এ এম আহসান উদ্দিন পারভেজের সভাপতিত্বে গাছবাড়িয়া কমর আলী শিকদার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা সেক্রেটারি মাস্টার আব্দুল খালেকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান।

এতে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, সহ-সভাপতি সুফিউল আলম, সাধারণ সম্পাদক মাওলানা মুক্তার হোসাইন সিকদার, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আরিফুল ইসলাম আরিফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা উপদেষ্টা মাওলানা আইয়ুব আলী, চন্দনাইশ উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন, চন্দনাইশ পৌরসভা উপদেষ্টা কাজী মাওলানা কুতুব উদ্দিন, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শাহাদাৎ হোসেন, অধ্যাপক আজম খান, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন ও সহ-সভাপতি কমর উদ্দিন শিকদার প্রমুখ।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না