হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাইমচরে অগ্নিকাণ্ডে ২৪ দোকান পুড়ে ছাই

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

চাঁদপুরের হাইমচর উপজেলার কেবিএন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাতে লাগা এ অগ্নিকাণ্ডে ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে রোকন ফকিরের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে ফার্মেসি, মুদি দোকান, মুরগির দোকান, সেলুন, হোটেলসহ বিভিন্ন ধরনের দোকান পুড়ে গেছে।

খবর পেয়ে হাইমচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে চাঁদপুর ও ফরিদগঞ্জ থেকে আরও দুটি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাইমচর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রতন শেখ জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে তাদের রিজার্ভ পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু রিজার্ভ পানি শেষ হয়ে গেলে পুকুর থেকে পানি আনা হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। তারা সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার