হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বাদ আসর নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের পাশে জেলা মডেল মসজিদ সংলগ্ন মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জামায়াত, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব, তরুণ প্রজন্ম ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশীদ আজাদ, ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান, ছাত্রদল পৌর আহ্বায়ক মো. ওয়াসিম, ছাত্রশিবির নোয়াখালী শহর সেক্রেটারি আবদুল্লাহ আল মাহবুব, এনসিপি নেতা কাজী তারেক, এএফ বাংলাদেশ-এর তাওহিদুল ইসলাম প্রমুখ।

গায়েবানা জানাজার আগে বক্তারা বলেন, “ওসমান হাদী ছিলেন এক নির্লোভ, সাহসী ও অসাম্প্রদায়িক চেতনার তরুণ। তাঁর মৃত্যুতে এ দেশের তরুণ সমাজ একজন বলিষ্ঠ কণ্ঠস্বরকে হারাল।” তারা হাদীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

জানাজা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু চত্বরকে “ওসমান হাদী চত্বর” ঘোষণা করেন জুলাই সর্বদলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’