হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছিলেন পান দোকানি, হঠাৎ ‘আঙুল ফুলে কলাগাছ’

আনছার হোসেন, কক্সবাজার

নুরুল আবছার। ছিলেন পান দোকানি। বছর কয়েক ঘুরতেই বনে যান বিপুল সম্পদের মালিক। যদিও পান ছেড়ে ধরেন কাপড়ের ব্যবসা। তবে বছরে তিন লাখ টাকার আয় আসে সেই দোকান থেকে। অথচ তার স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৭৬ লাখ ৪২ হাজার টাকা।

আঙুল ফুলে কলাগাছ হওয়া আবছারের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ হ্নীলায়। বাবার নাম অলি আহমদ। এ ঘটনায় ৪ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনের কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ।

দুদকের এই উপ-পরিচালক বলেন, অবৈধভাবে অর্জিত আবছারের ৪৪ লাখ টাকা মূল্যের ৩৬ দশমিক ৬৬ শতাংশ স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয় আদালত। ২০২৪ সালের ২৮ নভেম্বর ওই আদেশ দেন কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ মুন্সি আব্দুল মজিদ।

তিনি বলেন, আবছার একজন সরকারি তালিকাভুক্ত আত্মস্বীকৃত মাদক ব্যবসায়ী। তার নামে কোনো আয়কর নথি পাওয়া যায়নি।

ভার্চুয়ালি শুনানিতে পুলিশ সদস্যকে মাসুদ চৌধুরীর হুমকি

চৌদ্দগ্রামের ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার

মুরাদনগরের ১৬৮ বছরের শিক্ষার বাতিঘরে শিক্ষক সংকট চরমে

চট্টগ্রামে বাসযাত্রায় ছিনতাই আতঙ্ক, ঝুঁকিপূর্ণ ২০ রুট

মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে ছোট্ট এনায়েত

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর