হোম > সারা দেশ > চট্টগ্রাম

খালেদা জিয়ার আদর্শ অনুসরণে দায়িত্বশীল নাগরিক হতে পারবে শিক্ষার্থীরা

দোয়া মাহফিলে আসলাম চৌধুরী

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

শিক্ষার্থীরা যদি বেগম খালেদা জিয়ার চরিত্র ও আদর্শ অনুসরণ করে তাহলে তারা দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী।

রোববার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারীয় বিজয় সরণি ডিগ্রী কলেজে খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক রফিকুল আলম বাছাবী।

উপাধ্যক্ষ আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে ও অধ্যাপক রওশন আক্তারের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অধ্যাপক নুরুল কুদ্দুস চৌধুরী, অভিভাবক সদস্য মো. জহুরুল আলম জহুর, অধ্যাপক মো. নোমান, আবু তারেক খান, আবু সালেহ, মেজবাহ উদ্দিন ও শিব শংকর শীল। এ ছাড়াও শিক্ষক, অভিভাবক ও কলেজ পরিচালনা পরিষদের সদস্যরা অংশ অনুষ্ঠানে নেন।

প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার স্বদেশপ্রেম ও আপসহীন নেতৃত্ব তাকে দেশের মানুষের হৃদয়ে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের আধুনিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হয়ে আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

উদ্বোধনের আগেই বৃষ্টিতে ভেঙে গেল সংযোগ সড়ক

ব্রাহ্মণবাড়িয়ায় ইতালির আরিজ্জো সিটির কাউন্সিলরকে সংবর্ধনা

চট্টগ্রামে মা-মেয়ে হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

শিবির নেতাকে নিয়ে পুলিশের ভূমিকায় অনেক প্রশ্ন, মিলছে না জবাব

কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে, দুই চিকিৎসকসহ আহত ১১

শাহরাস্তিতে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

উখিয়ায় ১২ হাজার পারিবারের মুখে হাসি ফোটালেন রোহিঙ্গা তরুণ

ওসিকে লাল কার্ড দেখালাম: এমপি মোবাশ্বের

শেখ হাসিনাসহ পলাতক ১৭৮ আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি

হাতিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার