হোম > সারা দেশ > চট্টগ্রাম

এক কোটি দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: নুরুল হক

চট্টগ্রাম ব্যুরো

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, দক্ষ জনশক্তি তৈরি ছাড়া আন্তর্জাতিক শ্রমবাজারে টিকে থাকা সম্ভব নয়। দেশ থেকে যারা বিদেশে যাচ্ছেন তাদের বেশিরভাগই অদক্ষ, যার ফলে তারা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে প্রায়ই ব্যর্থ হচ্ছেন। এই পরিস্থিতি পাল্টে দিতেই সরকার দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

শনিবার বিকেল ২টায় চট্টগ্রামের নাসিরাবাদে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মহিলা কারিগরি ও প্রশিক্ষণ অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ জনশক্তি তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সে লক্ষ্যেই বর্তমানে সারাদেশে ১১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, অভিবাসন খাতে ব্যয় কমিয়ে আনাও সরকারের পরিকল্পনার অংশ। এতে করে সাধারণ মানুষ কম খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন ।

এমই

সীতাকুণ্ডে ত্রাণ নিয়ে ছুটছে প্রশাসন

বৃত্তি পরীক্ষায় পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য

বন্যাদুর্গত পরিবারের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া

বন্যা-পরবর্তী পুনর্বাসনই সরকারের প্রধান লক্ষ্য

পটিয়ায় পদ্ম গোখরো সাপের ১২টি ডিম উদ্ধার

দুর্যোগে সরকার জনগণের পাশে রয়েছে

নানির সঙ্গে গোসলে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল নাতির

চাঁদাবাজদের কারণে দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার ঝুঁকিতে

বাঁশখালীতে ঢলের পানিতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফের বিক্ষোভ, খুলে নিয়ে গেছে প্রধান গেট