হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীর হাতিয়ায় অস্ত্র-গুলিসহ আটক তিন দুর্ধর্ষ ডাকাত

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

আটক তিন ডাকাত

নোয়াখালীর হাতিয়া উপজেলার টাংকিরঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছে থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করে নৌ-পুলিশ।

আটককৃতরা হলো ডাকাত আব্দুর রব প্রকাশ রব বাহিনীর সদস্য মোস্তফা (৫০), মিরাজ (৪৫) ও সবুজ (৪২)। তাদের বাড়ি হরনি ইউনিয়নের টাংকিরঘাট এলাকার।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাংকিরঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় পৃথক স্থান থেকে দুর্ধর্ষ রব বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়। পরে রবের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি।

তিনি আরও জানান, রব বাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ী মহল, সমুদ্রগামী বোটের কাছে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চাঁদা সংগ্রহ, ডাকাতি, জমি দখল ও বিভিন্ন অপকর্মসহ অবৈধ উপায়ে মাছঘাট পরিচালনা করে আসছিল। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ডাকাতদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এফ

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য