হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে ৬ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ছবি: আমার দেশ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়ায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড।

বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারসংলগ্ন এলাকায় বুধবার বিকাল ৫টার দিকে কোস্ট গার্ডের বাহারছড়া আউটপোস্ট গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এই চিংড়ি রেণু জব্দ করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানকালে ওই এলাকায় শামলাপুর থেকে চট্টগ্রামগামী সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ওই অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়।

জব্দ করা চিংড়ি রেণু টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে টেকনাফের মনখালী ব্রিজ সংলগ্ন সমুদ্র চ্যানেলে অবমুক্ত করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার