হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার রাতে জেলার দাগনভূঞা উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের বেকের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি দেবু বৈষ্ণব নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মনোরঞ্জন বৈষ্ণবের ছেলে। বাকি দুজনের পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী থেকে নোয়াখালী যাওয়ার পথে একটি মোটরসাইকেল মহাসড়কের ওই এলাকায় একটি স'মিলের সামনে রাখা গাছের গুড়ির সঙ্গে ধাক্কার লাগে। এসময় মোটরসাইকেলের ৩ আরোহী সড়কে লুটিয়ে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন। নিহতদের লাশ ওই হাসপাতালে রয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম