হোম > সারা দেশ > চট্টগ্রাম

রমিজ উদ্দিন লন্ডনি ও দিলারা শিরিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেঘনা উপজেলা বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। কেন্দ্রীয় দপ্তর থেকে ১৭ নভেম্বর জারি করা পৃথক চিঠিতে সাবেক সভাপতি মো. রমিজ উদ্দিন (লন্ডনি) এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিনের বিরুদ্ধে পূর্বে আরোপিত বহিষ্কারাদেশ তুলে নেয়ার বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তারা লিখিত আবেদন করলে দলের সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা চিঠিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করেন। সেখানে আরও বলা হয়, এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সংশ্লিষ্ট নেতাদের সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা করে দল। দলীয় এই সিদ্ধান্তে মেঘনা উপজেলা বিএনপির রাজনীতিতে নতুন ইতিবাচক পরিবেশ সৃষ্টি হবে বলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড