হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে এক নারী ও দুই সমন্বয়কের ওপর হামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নারী প্রতিনিধি ও দুই সমন্বয়কের ওপর হামলার ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাজধানী থেকে দুপুর তাকে গ্রেপ্তার করা হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন

এরআগে, মঙ্গলবার রাতে ফেনী জেনারেল হাসপাতালের সামনে তাদের ওপর হামলা করা হয়। হামলায় আহতরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাদিয়া আক্তার খুশি, সাবেক সমন্বয়ক আবদুল্লাহ আল মাহফুজ, সালমান হোসেন। হাসপাতাল থেকে ফেরার পথে তাদের ওপর হামলা করেন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সদ্য বহিস্কৃত সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমানের নেতৃত্বে ছাত্রদলের ১৫/২০ জনের একটি গ্রুপ।

প্রসঙ্গত: ২৮ এপ্রিল ফেনীর স্থানীয় স্থানীয় দৈনিকে জিল্লুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে খবর প্রকাশিত হয়। এরপর জিল্লুর ওই পত্রিকার প্রধান প্রতিবেদককে কল দিয়ে হত্যার হুমকি দেয়। এঘটনায় ওই সাংবাদিক ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। বিষয়টিকে বিএনপি ও ছাত্রদলের কতিপয় নেতাকর্মীরা অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করলে সাংবাদিকরা মানববন্ধন করে প্রতিবাদ জানায়। সর্বশেষ চাঁদাবাজির ঘটনা ও সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় ৪ মে জিল্লুর রহমানের জেলা ছাত্রদলের পদ স্থগিত করা হয়।

হাজীগঞ্জে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক

চকরিয়ায় মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: মো. শাহজাহান

টানা ৪০ দিন জামাতে ফজরের নামাজ পড়ে পুরস্কার পেলেন ২৬ মুসল্লি

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১