হোম > সারা দেশ > চট্টগ্রাম

থানচিতে নিখোঁজের কয়েকঘণ্টা পর নারীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, থানচি (বান্দরবান)

বান্দরবানের থানচি উপজেলায় নিখোঁজের কয়েকঘণ্টা পর খেয়াং নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত চিংমা খেয়াং (২৭) উপজেলার তিন্দু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মংখ্যং খেয়াংপাড়ার সুমন খেয়াংয়ের স্ত্রী।

এ বিষয়ে জানতে চাইলে তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা বলেন, লাশের মাথায় জখম দেখে মনে হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।

চিংমা খেয়াংয়ের চাচাতো ভাই উচিং প্রম্ন খেয়াং বলেন, তিনজন লোককে জুমে দেখে ভয় পেয়ে চলে আসে চিংমা। এ কথা ঘটনার আগের দিন শাশুড়িকে বলে সে। এরপর ঘটনার দিন সকালে জুমে গিয়ে আর ফিরে আসেনি। দুপুরের পর তাকে না পেয়ে স্বামীসহ পাড়ার লোকজন খোঁজাখুঁজি করে। পরে লিটক্রী সড়ক থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার লাশ পাওয়া যায়।

বিষয়টি জানিয়ে থানচি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, উদ্ধারের স্থান নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকা হওয়ায় ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি। মঙ্গলবার লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবানে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

রাঙামাটিতে গৃহবধূ হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

পটিয়ায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা

কুমিল্লা নগরীতে ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন

ভারত সীমান্তে বাংলাদেশির মৃত্যু

চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ কুমিল্লার এমপির

লামায় জামগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরের নিলাম শেডের আগুন নিয়ন্ত্রণে

রামগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার