হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

ছবি: আমার দেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমেদ (২৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত শেখ আহমেদ বাবুচি আদর্শ গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক তারেক হোসেন।

স্থানীয় সূত্র জানায়, শেখ আহমেদসহ কয়েকজন এক মাস যাবৎ সৈয়দপুর গ্রামের নাজমুল হোসেনের বিল্ডিংয়ের নির্মাণকাজ করছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় ছাদের সেন্টারিং খোলার সময় ভুলবশত নিচে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন শেখ আহমদ।

পাশের কক্ষে কাজ করা অপর শ্রমিক মো. মহসিন কোনো সারা শব্দ না পেয়ে ওই কক্ষে গিয়ে দেখেন শেখ আহমেদ পড়ে আছেন। দ্রুত বিল্ডিংয়ের মালিক নাজমুল হোসেনসহ কয়েকজন শেখ আহমেদকে উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোর্শেদ আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমেদ নামে এক ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক তারেক হাসান বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ থানায় আনা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করেই লাশ হস্তান্তর করা হবে।

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজ শুরু: ক্রীড়া প্রতিমন্ত্রী