হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় পেশাজীবী দলের যুগ্ম আহ্বায়ককে ছুরিকাঘাত, চমেকে ভর্তি

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় ড্রাইভারকে মারার প্রতিবাদ করায় আরাফাত হোসেন (৩৩) নামে পটিয়া বিএনপির পেশাজীবী দলের এক যুগ্ম আহ্বায়ককে ছুরিকাঘাতে জখম করেছে প্রতিপক্ষরা। রোববার (৩ মে) বিকেলে পটিয়া উপজেলার শোভনদণ্ডী কুরাঙ্গিরী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আরাফাত ওই এলাকার নুর বকসুর ছেলে। এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তার পরিবার জানিয়েছে। সাম্প্রতিক সময়ে একটি বেসরকারি ব্যাংক থেকে চাকরিচ্যুত হলে তিনি নিপা এন্টারপ্রাইজে সুপারভাইজার

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে শোভনদণ্ডী কুরাঙ্গিরী এলাকায় সরকারি একটি প্রকল্পের কাজ চলাকালে স্কেভেটরের চালককে মারধর করেন বিএনপি নেতা আবদুস শুক্কুরের ছেলে মিজানুর রহমান। কিছু সময় পর প্রকল্পটির তদারকির দায়িত্বে থাকা নিপা এন্টারপ্রাইজের সুপারভাইজার আরাফাত হোসেন ঘটনাস্থলে এসে চালককেকে মারধর করেছে জানতে চাইলে মিজানুর রহমান পুনরায় সেখানে এসে তাকে হাত ও পায়ে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

আরাফাতের পরিবারের অভিযোগ, মিজানুর রহমান মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। আরাফাত অনেক আগে থেকেই এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করে আসছিলেন। একসময় সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ৫ আগস্টের পর বিএনপির ব্যানারে এসে এলাকায় নানা অপকর্ম করছেন।রোববার স্কেভেটর চালককে পেটানোর প্রতিবাদ করায় আগের রেষ ধরে আরাফাতকে জখম করা হয়েছে। হিসেবে যোগ দেন।

শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল ইসলাম বলেন, মিজানুর রহমান এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা শুনেছি। আরাফাত একাধিকবার এর প্রতিবাদ করেছিলেন। এর জের ধরেই আরাফাতের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে একীভূত ব্যাংকের শাখায় আমানতকারীদের তালা

৮ বছরেও শেষ হয়নি ২০ কিলোমিটার মহাসড়কের নির্মাণকাজ

দেবিদ্বারে ইউপি কার্যালয় থেকে গ্রেপ্তার চেয়ারম্যান

১০ হাজার কোটি টাকা ব্যয়েও মিলছে না সুফল

জলবায়ু পরিবর্তন প্রকল্পে দুর্নীতি

সুইসগেট নির্মাণ হলে জোয়ারের পানি নিয়ন্ত্রণ সম্ভব হবে: চসিক মেয়র

চাঁদপুরের ১৮ রাইস মিল বন্ধের পথে

বর্ষাতেও বেড়িবাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ নেই, ঘূর্ণিঝড় আতঙ্কে উপকূলের মানুষ

চাঁদপুরে হেলে পড়ছে ৪ তলা ভবন, বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ

ভবন থেকে পড়ে ছাত্রদল কর্মীর মৃত্যু