হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম কাস্টমসে কর্মবিরতি: আমদানি-রপ্তানি স্থবির

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তাদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। বুধবার থেকেই কার্যত অচল প্রতিষ্ঠানটি। ফলে জট তৈরী হতে শুরু করেছে বন্দরের বিভিন্ন ইয়ার্ডে।

রোববার কাস্টমস সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত ঘোষণা করায় বুধবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি শুরু করে চট্টগ্রাম কাস্টম হাউজের কর্মকর্তারা। প্রতিদিন সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত কর্মবিরতি পালন করছে তারা। ৩টা থেকে ৫টা পর্যন্ত খাতা কলমে কাজ চললেও বাস্তবতা ভিন্ন। স্বল্প সময়ের মধ্যে দু’একটি বড় গ্রুপের শুল্কায়ন ছাড়া কোনো কাজই হচ্ছে না চট্টগ্রাম কাস্টম হাউজে। সিএণ্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু জানান, বন্দরের ভেতরে ও গেইটে কাস্টমস কর্মকর্তারা উপস্থিত থাকলেও মূল ভবনে কাজ না হওয়ায় আমদানি রপ্তানি কার্যক্রম থমকে গেছে। শুল্কায়ন বন্ধ থাকায় পণ্য ডেলিভারি নিতে পারছেন না আমদানীকারকরা। বেলা ৩ টার পর কাজ শুরু হলেও একযোগে দেশের সবকটি কাস্টমস সচল হওয়ায় সার্ভারে জটিলতা তৈরি হচ্ছে। এছাড়া কর্মকর্তারা আগের মতো আন্তরিক না হওয়ায় দু’ঘণ্টা সচল থাকলেও এসময় কোন কাজ হচ্ছে না। ফলে দৈনিক গড়ে এক হাজার থেকে ১২ শ’ করে কন্টেইনারেরজট তৈরি হচ্ছে বন্দরের অভ্যন্তরে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুখ জানান, বন্দরের জেটিতে পণ্য ওঠানামা স্বাভাবিক থাকলেও গেইটে ডেলিভারি বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে জট তৈরি হবে বন্দরে।

এমএস

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না