কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রতিবন্ধী বাবাকে নৃসংশ ভাবে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এসময় তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
তার নাম খলিলুর রহমান সওদাগর (৬৫)। তিনি ওই গ্রামের মৃত আবদু ছমদের ছেলে। এঘটনায় তারে ছেলে মিনারুল ইসলাম রাসেল (৩০) কে আটক করেছে এলাকাবাসী।
সূত্র জানায়, ওই সময় পরিবারের অন্য সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা আড়াইটার দিকে চকরিয়া মৌলভীরকুম এলাকায়।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় পল্লী চিকিৎসক মো. রুস্তম আলী জানান, কয়েকবছর আগে মিনারুল ইসলাম রাসেলকে বিয়ে করানো হয়। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর থেকে বাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া সব সময় ঝগড়া করতো।
শুক্রবার জুমার নামাজের পর মসজিদ থেকে বাড়ি ফিরলে ধারালো রাম দা দিয়ে কুপিয়ে খলিলুর রহমানের একটি হাত বিচ্ছিন্ন করে ফেলে।
স্থানীয় লোকজন খুনি ছেলেকে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আটকে রাখে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খুনের ঘটনায় জড়িত ছেলেকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয় । লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এমই