হোম > সারা দেশ > চট্টগ্রাম

সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণার নিন্দা জানাই: তাহের

প্রতিনিধি, কুমিল্লা ও চৌদ্দগ্রাম

সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণার নিন্দা জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার বিকেলে স্থানীয় এক মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্বে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বলেছি শুধু পিআর নয়, সংস্কারের ভিত্তিতেও নির্বাচন হতে হবে। সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে। কোনো ধরনের সংস্কার-পরিবর্তন ছাড়া আমরা যদি আবারো আগের মত নির্বাচন করি, তাহলে আমাদের আবারো আওয়ামী বাজে সময়ে ফিরতে হবে৷ আমরা এত লড়াই সংগ্রাম তো আবার আওয়ামী লীগের পঁচা সময়ে ফিরে যাবার সময় করিনি।

এ সময় ডা.তাহের আরো বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার এবং সাংবিধানিক পরিবর্তন যদি না হয় তাহলে আমরা আবার আগের জায়গায় চলে যাব। আমরা উনার এই বক্তব্যকে সমর্থন করি। এর আগে উনি যে পদক্ষেপ নিয়েছেন - সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণায় আমরা এর নিন্দা জানাই। আমরা মনে করি এখনো সংস্কারের অনেক সময় রয়েছে। সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে এবং সংস্কারের পরেই নির্বাচন।

ডা. তাহের বলেন, সংখ্যালঘু-সংখ্যাগুরু একটি ভুল বিভাজন। আমরা সকলেই মানুষ। এখানে বিভাজনের কোনো প্রয়োজন নেই। জামায়াত প্রতিষ্ঠার পর থেকে সব ধর্মাবলম্বী মানুষের কল্যাণে কাজ করছে। এটা প্রতিটি ধর্মের আহ্বান। গত ১৭ বছরে আপনার কারো না কারো দ্বারা নির্যাতিত এবং লাঞ্চিত হয়েছেন।

তিনি আরো বলেন, জামায়াত পরিচয়ে কেউ যদি ভিন্ন ধর্মাবলম্বীদের নির্যাতন বা হয়রানি করে, তার বিরুদ্ধে অভিযোগ দেন। তাকে শুধু বহিষ্কার করবো না, তার বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে। আপনারা কোনো ভয় নিয়ে চলবে না। আমরা আছি, আপনাদের নিরাপত্তায়। আমরা চৌদ্দগ্রাম একটি সম্প্রীতির উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু.মাহফুজুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইব্রাহীম, নায়েবে আমির কাজী এয়াছিন, জয়নাল আবেদীন পাটোয়ারী, ড. সাহাব উদ্দিন, মোশাররফ হোসেন ওপেল।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, আব্দুর রহিম, জামায়াত নেতা আয়ুব আলী ফরায়েজী, হিন্দু ধর্মীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, সঞ্জিব দাস, বাসু দেবনাথ প্রমুখ।

রামগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় অধ্যক্ষসহ গ্রেপ্তার ২

চোখের সামনে আগুন, তবু পৌঁছাতে পারে না ফায়ার সার্ভিস

মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাঙামাটিতে নিজ ঘরে নারী খুন

৩২ কোটি টাকার কারেন্ট জালসহ ৬ জন আটক

চট্টগ্রাম বন্দরে ক্রেনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রীর সামনে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের হাতাহাতি

সব সার কারখানা সারা বছর চালু রাখার সিদ্ধান্ত

মাদরাসা শিক্ষকদের বেতন ভোগান্তির জন্য দায়ী ফ্যাসিস্ট সরকার: শিক্ষামন্ত্রী