হোম > সারা দেশ > চট্টগ্রাম

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, সন্ধ্যায় হত্যাকাণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের সন্তান ইশতিয়াক শাহরিয়ার অপ্রতিমের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, শুক্রবার যখনই মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়, ঠিক তখনই তাকে হত্যা করা হয়। তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, আইফোনটি উদ্ধার করা হয়েছে, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এর আগে শুক্রবার মায়ের আইফোন হাতে নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলবেন জানিয়ে দুপুর তিনটায় বাসা থেকে বের হয় ১৩ বছরের কিশোর ইশতিয়াক শাহরিয়ার অপ্রতিম। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না। এই ঘটনায় শিক্ষক নাহিদা বেগম শুক্রবার সন্ধ্যায় সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আইফোনটির সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হওয়ার তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার দুপুর ১২টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনে অবস্থিত সানন্দা এলাকার একটি টিলা থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশের তদন্ত শেষে তা কোটবাড়ির গন্ধমতি এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে যায়।

কিশোরের এমন অকাল মৃত্যুর খবরে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের সন্তান এবং কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়।

এমই

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না