হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে জ্বালানি সংকটে সেচ দিতে না পেরে দিশেহারা কৃষক

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় তীব্র জ্বালানি সংকটে অনিশ্চিত হয়ে পড়েছে চলতি বছরের বোরো ফলন। অনিয়মিত ডিজেল ও বিদ্যুতের সরবরাহ ব্যাহত করছে জমিতে পানি সেচ। ফলে ইরি ও বোরো উৎপাদনে নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সেচ পাম্প চালাতে প্রয়োজনীয় ডিজেল পাচ্ছে না অনেক কৃষক যার ফলে জমিতে দেখা দিচ্ছে পানি সল্পতা। যা এ বছর ধানের বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা।

স্থানীয় কৃষকরা জানান, সময়মতো পানি না পেলে বোরো ধানের ফলন কমে যায় এবং ফসল চিটা হয়ে যায়। কিন্তু জ্বালানি সংকটের কারণে তারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেচ দিতে পারছেন না। অনেকেই বাধ্য হয়ে বেশি দামে ডিজেল কিনছেন, এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে দ্বিগুণ।

রামগঞ্জের কৃষক শামসুল আলম জানান, আগে যেখানে নির্দিষ্ট দামে সহজেই ডিজেল পাওয়া যেত, এখন সেখানে দুই, তিনগুণ টাকা দিয়েও সময়মতো ডিজেল পাওয়া যাচ্ছে না। এতে আমাদের চাষাবাদ হুমকির মুখে পড়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রামগঞ্জে ৩ হাজার ৯১০ হেক্টর জমিতে জমিতে বোরো চাষ হয়েছে। তবে জ্বালানি সংকট অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ছাব্বির আহমেদ বলেন, কৃষকদের সমস্যার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ইয়াবা পাচার, আটক ৩

ত্রাণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা : ত্রাণমন্ত্রী

বাঁশখালীর প্রমত্তা শঙ্খনদী মুহূর্তেই গিলে খেল চারটি বসতঘর

বরকলে ‎বন্যার পানি নেমেছে, রেখে গেছে ক্ষত চিহ্ন

কুমিল্লায় ৯৮৭ শিক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র অজিত গুহ মহাবিদ্যালয়ে স্থানান্তর

লামায় ঠিকাদারের গাফিলতি, সড়ক ও ব্রিজের নির্মাণ কাজ বন্ধ

শাহরাস্তিতে গভীর রাতে ডাকাতির ঘটনায় গৃহবধূ নিহত, আহত আরেক গৃহবধূ

চট্টগ্রামের লোহাগাড়ায় নেমে গেছে পানি, ভেসে উঠেছে ক্ষতচিহ্ন

বন্যায় বাঁশখালীতে বিধ্বস্ত ৪০ হাজার মাটির ঘর

অন্যের বাড়ির সিঁড়িতে নবজাতক, এলাকায় চাঞ্চল্য