হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা)

কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রবাসীর স্ত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে কুমিল্লা বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের রামধনীমুড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।

গ্রেপ্তার আল আমিন মোল্লা (২৩) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পান্ডুঘর গ্রামের আলী মোল্লা ওরফে অলি ড্রাইভারের ছেলে। তিনি বর্তমানে রামধনীমুড়া এলাকায় ভাড়া বাসা থাকেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি প্রবাসীর স্ত্রী শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে আল আমিন কৌশলে তাকে অপহরণ করে নিজের ভাড়া বাসায় নিয়ে যান এবং জোরপূর্বক ধর্ষণ করে । পরদিন কুমিল্লায় আদালতে এফিটডেভিটের মাধ্যমে তারা বিয়ে করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান করে যুবককে গ্রেপ্তার করা হয়। পলাতক দুই সহযোগীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল