হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় গাড়িবহরে হামলার ঘটনায় ২১৫ জনের নামে মামলা

বিএনপির বিদ্রোহী প্রার্থী

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

ছবি: আমার দেশ

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খানের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা করা হয়েছে। হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনকে প্রধান আসামি করে ২১৫ জনের নামে মামলা করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জহিরুল হক জহর বাদী হয়ে মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ওসি (তদন্ত) দীনেশচন্দ্র দাস গুপ্ত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিন খান, জহিরুল হক জহর চেয়ারম্যানসহ নেতাকর্মীদের একটি গাড়িবহর উপজেলার শ্রীমদ্দি গ্রামে মরহুম ইঞ্জিনিয়ার আবদুল জলিল চেয়ারম্যানের কবর জিয়ারত করতে যাচ্ছিলেন। পথে হোমনা ওভারব্রিজের নিচে পৌঁছালে বিএনপির একদল নেতাকর্মী গাড়িবহরের পথ রোধ করে। অভিযোগ রয়েছে, তারা দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় এবং জহর চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় অন্তত ১৫-২০ জন আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খান বলেন, ২২ জানুয়ারি বিকেলে ইঞ্জিনিয়ার আবদুল জলিল চেয়ারম্যানের কবর জিয়ারত করতে যাচ্ছিলাম। হোমনা ওভারব্রিজের নিচে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। জহর চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করা হয় এবং আমাদের নেতাকর্মীরা আহত হন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করে যাচ্ছে।

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম