হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর আটক, পলাতক ১

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

ছবি: আমার দেশ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি একনলা বন্দুকসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী দৌড়ে পালিয়ে যায়।

গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালংখালী ইউনিয়নের মুছারখোলা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত কিশোর মো. নাসির (১৮)। তিনি নতুন একই ইউনিয়নের মুছারখোলা এলাকার বাসিন্দা মো. আলীর ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। তবে এ সময় মিজান (১৯) নামের আরেকজন পালিয়ে যায়। তিনিও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে বালুখালী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল আজাদ জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে।

কুমিল্লায় ছেলের হামলায় বাবার করুণ মৃত্যু

রামগঞ্জে ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁদপুরে হামে আক্রান্ত ২৩ শিশু হাসপাতালে, মৃত্যু ৩

চট্টগ্রামে ‘স্বাধীনতা বইমেলা’ উদ্বোধন আজ

গোমতীর বুকে পলো উৎসব, মাছ শিকারিদের মিলনমেলা

পটিয়া আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে কবিশেখর-তানজিনা

ওসি বদলির পেছনে অদৃশ্য প্রভাবের ইঙ্গিত

আমদানি-রপ্তানি বাণিজ্যে অশনিসংকেত

রামুর কৃষক নাইংক্ষ্যংছড়িতে অপহৃত, মুক্তিপণ দাবি

মতলব দক্ষিণে ফিলিং স্টেশন মালিককে ১ বছরের জেল