হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান (এলজি) ও দুই রাউন্ড কার্তুজসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে অভিযান চালানো হলেও বৃহস্পতিবার সকালে বিষয়টি জানানে হয়।

পুলিশ জানায়, বুধবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার এসআই রাকিব হাসান বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় হাশিমপুর ইউনিয়নের উত্তর হাশিমপুর সৈয়দাবাদ এলাকার সৈয়দাবাদ-ধোপাছড়ি সড়কের পাশে মাসুদ এন্টারপ্রাইজের সামনে থেকে মাহবুবুল আলমকে (৪২) আটক করা হয়। তার বাড়ি একই এলাকার উত্তর হাশিমপুর গ্রামে।

অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি সচল ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড সিসা কার্তুজ উদ্ধার করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “গ্রেপ্তার মাহবুবুল আলম দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসমূলক কার্যক্রম চালিয়ে আসছিল বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। অস্ত্রসহ ধরা পড়ায় তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।”

চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান, অপরাধ ও সন্ত্রাস দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি