হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বিমানবন্দরে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। সোমবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ, এনএসআই ও কাস্টমসের যৌথ অভিযানে এগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, ‘সালাম এয়ার’-এর ফ্লাইটে আসা আতিকুর রহমানের ব্যাগ তল্লাশিতে সিগারেট পাওয়া যায়।

এ বিষয়ে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জব্দকৃত সিগারেট থেকে ৬ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। সিগারেটের চালান ডিএম (ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। আটক যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর

মেঘনায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু