কক্সবাজারের ঈদগাঁওতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আব্দুল ওয়াদুদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার দুপুর ২টায় ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল ওয়াদেদ উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সওদাগর ঘোনা এলাকার আলিম উদ্দিনের ছেলে।
কক্সবাজার থানার ওসি শাহজালাল নিহতের পরিচয় নিশ্চিত করেছেন।