হোম > সারা দেশ > চট্টগ্রাম

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ২৯ মামলার আসামিসহ আটক ৩

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য মো. নুর নবী ওরফে রাসেলসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

জোরারগঞ্জ থানার পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জোরারগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় ডাকাতের দল জোরারগঞ্জ থানাধীন ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মাওলানা শফিউল আলম নিজামী সড়কের সামনে ডাকাতির প্রস্তুতির সময় যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নোয়াখালীর হাতিয়া উপজেলার পশ্চিম বড়দেইল এলাকার মৃত গিয়াস উদ্দিন পাটোয়ারীর ছেলে মো. নুর নবী ওরফে রাসেল (৩৬), কুমিল্লার লালমাই উপজেলার লগ্নশ্বর এলাকার মৃত রশিদের ছেলে কালাম (২৮) এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরকাচিয়া এলাকার কুদ্দুসের ছেলে সেলিম (২০)।

পুলিশ জানায়, চট্টগ্রামের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল, পিপিএম-বারের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরীর সহযোগিতায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইউনুছ আলীসহ ডিবি ও থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ডাকাতির প্রস্তুতির সময় দুটি পিকআপ গাড়িতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাদের আটক করা হয়। গ্রেপ্তার নুর নবী ওরফে রাসেলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ ২৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল হালিম জানান, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করে করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

জীবনে প্রথম কোরবানি দিতে পেরে খুশিতে আত্মহারা মোকসেদ মিয়া

বাবা-মায়ের সঙ্গে ঈদ করা হলো না ফয়েজের

থেমে গেল ‎বাড়ি ফেরা, কালবৈশাখীতে প্রাণ‎ হারালেন হোসেন

অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণসহায়তা বিতরণ জামায়াতের নারী এমপির

কোরবানির হাটে ভারতীয় পশু চোখে পড়েনি: প্রাণিসম্পদ মন্ত্রী

হাজীগঞ্জে নানির সঙ্গে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

ঈদযাত্রায় বাঁশবাড়িয়া ঘাটে ঘরমুখী মানুষের ঢল

হাতিয়ায় ১ লাখ পরিবার পেল ভিজিএফের চাল

পেকুয়ায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ফেনীতে মাঝারি গরুর চাহিদা বেশি, চলছে ধুম বেচাকেনা