হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঞ্চল্যকর জিহাদ হত্যার আসামি দানু মিয়া গণপিটুনিতে নিহত

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের চাঞ্চল্যকর কলেজছাত্র জিহাদ হত্যা মামলার অন্যতম আসামি ধলা মিয়া ওরফে দানু মিয়া (৩৫) গণপিটুনিতে নিহত হয়েছেন।

গতকাল সকালে চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের লালব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দানু মিয়া মহেশখালী থানার মাহারাপাড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কলমদরের ছেলে।

স্থানীয়রা জানান, পেকুয়ার কলেজছাত্র জিহাদ হত্যা মামলার অন্যতম আসামি দানু মিয়া ও একই মামলার ২ নম্বর আসামি মোবারক আলী গতকাল সকালে চকরিয়া লালব্রিজ এলাকায় এলে স্থানীয়রা তাদের ঘেরাও করেন। এসময় কয়েকজন তাদের মারধর করতে থাকেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, বিষয়টি থানায় ফোন করে জানালে পুলিশ দানু মিয়া ও মোবারককে উদ্ধার করে। পরে অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা দানুকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মোবারককে নিয়ে যাওয়া হয় থানায়।

হাসপাতাল সূত্রমতে, দানু মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজনরা।

এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তাফা সাংবাদিকদের জানান, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ডিউটি অফিসার আহত অবস্থায় হরিণা ফাঁড়ি এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দানু মিয়াকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে চকরিয়া থানার ওসি মনজুরুল কাদের ভূঁইয়া বলেন, অপহরণ সংক্রান্ত একটি ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গণপিটুনির শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে পুলিশও আহত হয়। পুলিশ মোবারকসহ দুইজনকে উদ্ধার করে একজনকে থানায় নিয়ে আসে। অপরজনকে পেকুয়া হাসপাতালে পাঠানো হয়। মামলায় ওই আসামি জামিনে থাকায় তাকে ছেড়ে দেয়া হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ ডিসেম্বর কক্সবাজার সিটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসহাবুল করিম জিহাদকে তার পেকুয়ার বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে চকরিয়া উপজেলার কোনাখালী এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ঘটনায় তার বাবা মকছুদুল করিম বাদী হয়ে চকরিয়া থানায় ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার

চাঁদপুরে ৪৫টি বাজারে ১ বৈশাখ থেকে বন্ধ হচ্ছে খাজনা উত্তোলন

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তারিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ