হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা কারাগারে জুতার ভেতর ৯১ গ্রাম গাঁজা, আটক হাজতির আত্মীয়

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে জুতার ভিতরে বিশেষ কৌশলে গাঁজা সরবরাহ করতে গিয়ে ধরা খেয়ে শ্রীঘরে এক হাজতির আত্মীয়। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মো. শান্ত নগরীর রানীর বাজারের জুলমত মিয়ার ছেলে। মঙ্গলবার তাকে আটক করে পুলিশে সোপর্দ করে কারা কর্তৃপক্ষ।

কারাগার সূত্রে জানা যায়, মঙ্গলবার শান্ত সদর দক্ষিণ নেওরা এলাকার খোরশেদ আলম ছেলে হাজতি মোতাহার হোসেনের কাছে জুতার ভিতরে করে গাঁজা কারাগারের ভেতরে পাঠায়। জুতা ও কাপড় জমা দেওয়ার পর রিসিট এর জন্য অপেক্ষা করতে থাকে শান্তসহ একজন। কারাগারের ক্যান্টিনে জুতার সাইজ দেখে সন্দেহ হলে, জুতা কাটার পর ভেতরে ৯১ গ্রাম গাঁজা পায় কারারক্ষীরা। তখন রিসিট এর জন্য অপেক্ষায় থাকা শান্তর সহকর্মী দৌড়ে পালিয়ে গেলেও শান্তকে আটক করে কারারক্ষীরা।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন আমার দেশকে বলেন, ‘বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। আমরা খুবই সতর্কতার সাথে কাজ করছি।

জুতার ভিতরে করে গাঁজা কারাগারের ভেতরে পাঠানোর পর কারা ক্যান্টিনে চেক করার সময় গাঁজা দেখতে পায় কারারক্ষীরা। আমরা আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেছি। দু’জন প্রবেশ করেছে। একজন আটক করা হয়েছে। আরেক জন পালিয়ে গেলেও তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এমএস

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড