হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে বাতিল হচ্ছে ১২৬ রাজনৈতিক মামলা

জেলা প্রতিনিধি, মেহেরপুর

আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া হয়রানিমূলক রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে কক্সবাজারের ১২৬টি মামলা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে মামলার নম্বর উল্লেখ করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এসব মামলা ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারার আওতায় প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই চিঠিতে বলা হয়। কক্সবাজার জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজার জেলার ১৮৯টি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছিল। তার মধ্যে ১২৬টি মামলা প্রত্যাহারের নির্দেশনা এসেছে। পরবর্তী সময়ে বাকি মামলাগুলোও প্রত্যাহার করা হবে।

এ ব্যাপারে কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না জানান, বিএনপি নেতাকর্মীরা আসামি আছেন এমন কতটি মামলা প্রত্যাহার হয়েছে তিনি নিশ্চিত হতে পারেননি। নেতাকর্মীরা ব্যক্তিপর্যায়ে যোগাযোগ করে পিপির মাধ্যমে হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের আবেদন করেছেন বলে জানান তিনি।

এদিকে গণমাধ্যম সূত্র মতে, সারা দেশে এখন পর্যন্ত ১০ হাজার ৫০৬টি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রাজনৈতিক উদ্দেশ্যে বা হয়রানির জন্য হওয়া মামলা চিহ্নিত করতে দুটি কমিটি গঠন করা হয়েছে- একটি জেলা পর্যায়ে, অন্যটি মন্ত্রণালয় পর্যায়ে।

মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার যে কেউ মামলা প্রত্যাহারের জন্য আবেদন করতে পারবেন।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য