হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিলেন সিইসির ছোট ভাই

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিলেন সিইসির ছোট ভাই

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ ন ম শহীদ উদ্দিন ছোটন। তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ ন ম নাসির উদ্দিনের আপন ছোট ভাই।

শহীদ উদ্দিন ছোটন রোববার (৭ সেপ্টেম্বর) বড়ঘোপ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কুতুবদিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। ওই সময় কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াই প্রু মারমা উপস্থিতি ছিলেন।

ইতোপূর্বে একইদিন ইউনিয়ন পরিষদের হল রুমে বিদায়ী প্রশাসক সাদাত হোসেনের সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

দায়িত্ব হস্তান্তর ও বিদায় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎প্রসঙ্গত, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপি ও জালিয়াতির অভিযোগে করা নির্বাচনি ট্রাইব্যুনালের মামলায় জিতে চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন আ ন ম শহীদ উদ্দিন ছোটন। তিনি গত সোমবার (১ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের কার্যালয়ে চেয়ারম্যান হিসেবে শপথবাক্য পাঠ করেন।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি