হোম > সারা দেশ > চট্টগ্রাম

রায়পুরে আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

ছবি: আমার দেশ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। ‎সোমবার বিকেলে স্থানীয় এক সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

‎বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে রয়েছেন আবুল হোসেন মেম্বার, আনোয়ার গাজী, সামছুল হক গাজী, জাহাঙ্গীর গাজী, শাহজালাল বেপারী ও জিয়াউল রহমান বেপারী। এ সময় তাদের বরণ করে নেন স্থানীয় বিএনপির নেতারা।‎

বিএনপিতে যোগ দেওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় গণতন্ত্র ও জনগণের অধিকার খর্ব হচ্ছে। বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

‎চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ হাওলাদার বলেন, তৃণমূলে বিএনপির জনপ্রিয়তা বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছেন, যা আগামী দিনে দলের সাংগঠনিক শক্তিকে আরো মজবুত করবে।

পটিয়ায় বলীখেলায় মাসুম বলী চ্যাম্পিয়ন

আগাম বৃষ্টিতে এবার চা উৎপাদনে আশার আলো

১৮ ঘণ্টা পর দুই বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

এক কোটি দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: নুরুল হক

জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে: জামায়াত এমপি

আরাকান আর্মির হাত থেকে ১৪ জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি

কৃষকদের মনেপ্রাণে বিশ্বাস করে বিএনপি সরকার: কৃষিমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রমোশন পেয়ে মহানগর ছাত্রদলে

বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার‎

রামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১