হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদক কারবারি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীন মন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ২৯ সেপ্টেম্বর রাতে পৌরসভার টানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার এসআই জয়নাল আবেদীন এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে আখাউড়া পৌরসভার টানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহসীন মন্টু পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহসীন মন্টু একজন শীর্ষ মাদক কারবারি। পতিত সরকারের আমলে এই মহসীন মন্টু দলের প্রভাব খাটিয়ে নির্বিঘ্নে মাদকের কারবার করে হয়েছেন কোটি কোটি টাকার মালিক।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ