হোম > সারা দেশ > চট্টগ্রাম

চান্দিনায় মাদক বিক্রেতাসহ আটক ৮

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনা উপজেলায় গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রেতা ও মাদকসেবীসহ ৮ জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান এর নেতৃত্বে অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ইয়াবা ও গাঁজাসহ মাদকদ্রব্য এবং সেবনের সরঞ্জাম উদ্ধার করেন।

আটককৃতদের মধ্যে সাজ্জাদ হোসেন ও শরিফুল ইসলামকে ইয়াবা সেবন ও হেফাজতে রাখার অপরাধে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া মো. দিহানকে ১৫ দিন, লিটন ও মানিক ভান্ডারীকে ১ মাস, এবং সাকিলকে ৩ মাসের কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে সোহেল ও রাছেলকে ৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পৃথক ঘটনায় পৌরসভা এলাকায় জনবিরক্তি সৃষ্টির অভিযোগে আরিফ হোসেন (২৬) কে ৩৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

চান্দিনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম