হোম > সারা দেশ > চট্টগ্রাম

অশীতিপর বৃদ্ধের নিজ হাতে লেখা কোরআন উপহার দিতে চায় ধর্ম উপদেষ্টাকে

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

বয়স তার আশি ছুঁই ছুঁই। ২ মাস ১৮ দিনের প্রচেষ্টায় নিজ হাতে লিখেছেন ৩০ পারা পবিত্র কোরআন শরিফ। বাঁশের ডালের কলম দিয়ে লেখা প্রথম কোরআন শরীফটি উপহার দিতে চান বর্তমান বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেনকে।

উপহার দিতে চায় ধর্ম উপদেষ্টাকে। তিনিই আরবি ক্যালিগ্রাফার কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের চান্দুরপাড়া গ্রামের ৭৮ বছর বয়সী-বৃদ্ধ মাওলানা আব্দুল হালিম। শেষ বয়সে এসে নিজেকে আবিষ্কার করেছেন ভিন্নভাবে।

তার পূর্ব পুরুষের হাতের লিখা একটি সংরক্ষিত কোরআন শরীফ ১৯৬৫ সালের কালবৈশাখি ঝড় ও প্লাবিত বন্যায় হারিয়ে ফেলে আব্দুল হালিমের পরিবার। তখন থেকে মনে মনে প্রতিজ্ঞা করেন তিনিও লিখবেন পবিত্র কোরআন শরিফের ত্রিশ পারা। আর সেই প্রতিজ্ঞায় নিজেকে অটুট রেখে বৃদ্ধ বয়সেই নিজ হাতে কোরআন লিখে এক নজির স্থাপন করেছেন।

তিনি দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা করেন, ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদ্রাসায়। ২০১৬ সালে অবসরে যান। তিনি বলেন, আমার দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ করতে সময় ব্যয় হয়েছে ৭৮ দিন,কিন্তু অপেক্ষা করতে হয়েছে ৬০ বছর। শিক্ষকতা ও জীবিকার তাগিদে সময়ের সাথে পেরে উঠছিলাম না, আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা যেহেতু একজন বড় আলেম আমি তার হাতে কোরআন শরীফের অনুলিপিটি তুলে দিতে চাই। আমি বয়স্ক মানুষ এ ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি।

এমএস

দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়: মিয়া গোলাম পরওয়ার

নিজাম হাজারীর আয়কর নথি জব্দের আদেশ

লক্ষ্মীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি

মামলায় আপস না করায় বাদীর পিতাকে অপহরণের অভিযোগ

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূলহোতা গ্রেপ্তার

খাগড়াছড়িতে নদীতে ভেসে যাওয়া নৈশপ্রহরীর লাশ উদ্ধার

‎পরশুরামে চাইনিজ কুড়ালসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

জন্ম-মৃত্যু নিবন্ধনে জালিয়াতি, বরখাস্ত চার ইউপি চেয়ারম্যান

কক্সবাজারে ৬ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ

হাইমচরে প্রশাসনের নমনীয়তায় বেপরোয়া রেণু চোরচক্র