হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি, ১২ নাবিক উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

ছবি: আমার দেশ

চট্টগ্রামে বঙ্গোপসাগরের কর্ণফুলী চ্যানেলে অন্য একটি জাহাজের ধাক্কায় এমভি বে হারবার-২' নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। সোমবার দিবাগত রাত ৩টায় কর্ণফুলী চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার পর কোস্ট গার্ডের দ্রুত তৎপরতায় জাহাজে থাকা ১২ জন নাবিককেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া উইং থেকে আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, রাত ৩টায় অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ‘এমভি বে হারবার-২’ নামক লাইটার জাহাজটি ডুবে যাওয়ার খবর আসে। সংবাদ পাওয়ার পরপরই কোস্ট গার্ডের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চালিয়ে প্রথম দফায় আটজন এবং পরবর্তীকালে আরও চারজন ভাসতে ভাসতে পারকি বিচে চলে যায়। সেখান থেকে তাদেরও উদ্ধার করা হয়। জাহাজটিতে থাকা মোট ১২ জন নাবিককে অক্ষত ও জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড। তবে জাহাজটি এখনো ডুবন্ত অবস্থায় থাকায় উদ্ধার অভিযান চলমান আছে।

দুর্ঘটনাকবলিত লাইটার জাহাজটি ঠিক কী ধরনের মালামাল বহন করছিল এবং এর গন্তব্য কোথায় ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব নাছির উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ডুবে যাওয়া লাইটার জাহাজটি 'বে হারবার লিমিটেড' নামের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন। তবে দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। বর্তমানে চট্টগ্রাম বন্দরের মূল চ্যানেল সম্পূর্ণ নিরাপদ ও সচল রয়েছে।

এমএইচ

স্বর্ণের চেয়েও এখন বেশি লাভ সিগারেট চোরাচালানে

ডামুড্যার হুমায়ুন পুলিশ ক্যাডারে মেধা তালিকায় দ্বিতীয়

ইতালিতে এক পরিবারের তিনজন খুনের নেপথ্যে পরকীয়া

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহতের জেরে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক আটক

রামগঞ্জে রাস্তায় পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল গৃহবধূর

অনিয়মের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার আমার দেশ প্রতিনিধি

চাঁদা না দেয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

কোটি টাকার প্রকল্পে প্রশ্নের মুখে সীতাকুণ্ড প্রজনন খামার

ব্রাহ্মণবাড়িয়ায় লাশ দাফনের পর ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ লুটপাট