হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশকে আর কখনো কোনো ফ্যাসিবাদে ও দুর্নীতিবাজদের জায়গা হবে না। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরে পূর্বঘোষিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের কোনো ভাই-বোন যেন আর কখনো রাস্তায় নেমে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়, তা হতে দেওয়া যাবে না। আমাদের দরকার শিক্ষিত, মার্জিত নেতৃত্ব, যারা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনীতি পেশা নয়, এটি একটি দায়বদ্ধতা ও সেবার জায়গা। যারা রাজনীতিকে শুধুমাত্র প্রাপ্তির মাধ্যম হিসেবে দেখছেন, তাদের এই অঙ্গনে থাকার প্রয়োজন নেই।

দুর্নীতি বিরোধী অভিযানের বিষয়ে তিনি বলেন, ঘর থেকেই শুরু করতে হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। যদি পরিবারের অভিভাবকের আয়ের উৎস নিয়ে প্রশ্ন করতে পারি, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা ব্যক্তিদের কাছেও একই প্রশ্ন করার সাহস অর্জন করতে পারবো।

পথসভায় জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা দুর্নীতির বিরুদ্ধে সরব থাকবেন, ক্ষমতাকে প্রশ্ন করবেন, যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করবেন। না হলে অতীতের মতো আবারও সেই নেতারা গুম-খুন ও শোষণের রাজনীতি করবে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, জুবায়েরুল হাসান আরিফ, মো. রাফসান জানি, জেলা সংগঠক, ইমন সৈয়দ, হাসান আলী প্রমুখ।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য