হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল নেতার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

‎লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাকিব নিজ বাড়ির মুরগির ফার্মে গরম পানি প্রস্তুত করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতর আহত হন।

‎পরিস্থিতি আশঙ্কাজনক হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল রানা তাকে মৃত ঘোষণা করেন।

‎রাকিবের অকাল মৃত্যুতে পরিবারে চলছে মাতম। একই সঙ্গে রায়পুর সরকারি কলেজ ছাত্রদলসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

নেতাকর্মীরা বলেন, রাকিব ছিলেন একজন সক্রিয় ও নিবেদিতপ্রাণ সংগঠক। তার মৃত্যু সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি।

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড