হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাপের কামড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিষধর সাপের কামড়ে মুনতহা মুনছুর মাহি (১১) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আনোয়ারা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাহি উপজেলার পরৈকৌড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ভিংরোল ইয়াসিন সওদাগরের বাড়ির প্রবাসী মনসুর উদ্দিনের বড় মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের চাচা মো. নাইম জানান, ‘ভোরে মাহি নামাজ পড়ে কোরআন শরিফ পড়ছিল। এরপর বাংলা বই নিতে গেলে হঠাৎ বিষধর সাপ কপালে কামড় দেয়। সঙ্গে সঙ্গে আমরা তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথেই মারা যায় সে।

হাজীগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টা যুবদল কর্মীর

জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

গভীর সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলে উদ্ধার করল কোস্ট গার্ড

ইসলাম ধর্ম, নবী (সা.)-কে নিয়ে কটূক্তি, হিন্দু যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ

মেহেদির কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন এমপি সেলিম

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

পটিয়ায় শিশু জায়হান হত্যার রহস্য উদঘাটন

বাঁশখালীতে হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক উঠান বৈঠক