হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাত্রলীগ-যুবলীগ ঠেকাতে এবার ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির।

শনিবার বিকেলে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে পৃথক কর্মসূচির আয়োজন করে সংগঠন দুটি।

বিকেল সাড়ে ৫টার দিকে ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বাঁধেরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু এবং শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল করিম চৌধুরী বাবু।

সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের কর্মকাণ্ডের সমালোচনা করে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।

অন্যদিকে একই ঘটনার প্রতিবাদে বিকেল ৪টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন শাখার উদ্যোগে বাঁধেরহাট বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন নোয়াখালী শহর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাহবুবুর রহমান এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোমিনুর রহমান।

সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রশিবির নেতারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন করা বা এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির কোনো চেষ্টা সহ্য করা হবে না।

পৃথক দুই কর্মসূচিকে কেন্দ্র করে বাঁধেরহাট বাজার ও আশপাশের এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে ওই এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে শনিবার ছাত্রদল ও ছাত্রশিবির পৃথক কর্মসূচি পালন করে।

এদিকে, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কুমিল্লায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ৩

চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রাসায়নিক বর্জ্য শোধন ছাড়া প্রাকৃতিক খালে ফেলা যাবে না: এমপি মনিরুল

বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ

টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন ও কনসার্ট

কসবায় বন্ধুর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

চৌদ্দগ্রামে ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

মালয়েশিয়া পাচারের সময় ৫০ জন উদ্ধার, ৯ দালাল আটক

ব্রাহ্মণবাড়িয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

‎চান্দিনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক