হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাফনের ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে দাফনের প্রায় ১৪ মাস পর কবর থেকে শাহাদাত হোসেন পরাশ নামে এক কৃষক দল নেতার লাশ উত্তোলন করা হয়েছে। মামলার তদন্তের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশনায় তার লাশ উত্তোলন করা হয়।

রোববার (৩ মে) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার তেরবেকি এলাকার পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়েছে।

এ সময় লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন ও সদর হাসপাতালের মেডিকেল অফিসার আরমান হোসেন উপস্থিত ছিলেন।

ভিকটিম পরাশ জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ শেখ সুমন বলেন, পরাশ ২০২৫ সালের ৭ মার্চ চট্টগ্রামের জোরারগঞ্জ মোস্তানগর এলাকায় মারা যান। ময়নাতদন্ত ছাড়াই পরদিন তার লাশ লক্ষ্মীপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তবে হত্যার অভিযোগ এনে তার স্ত্রী শেফালি বেগম শেপু একই বছরের ৯ এপ্রিল চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি অভিযোগ করেন। ঘটনাটি আমলে নিয়ে আদালত নিহতের ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের নির্দেশ দেয়।

তিনি আরো বলেন, লাশ উত্তোলন করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পুনরায় দাফন করা হবে।

বাদী শেফালি বেগম শেপু বলেন, ‘আমার স্বামী পরাশ ওমানপ্রবাসী ছিল। ঘটনার প্রায় আট মাস আগে ছুটিতে দেশে আসে। অভিযুক্ত মোহনের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল। পরাশ চেয়েছিল একটি মাটি খনন যন্ত্র ভেক্যু মেশিন কিনে দেশে থেকে যাবে। এতে ঘটনার দিন প্রায় ১০ লাখ টাকা নিয়ে মোহনসহ পরাশ মোটরসাইকেলযোগে চট্টগ্রামের মীরসরাইয়ের উদ্দেশে যায়। পরে জানা যায় ঘটনাস্থলে সড়ক দুর্ঘটনায় পরাশ মারা গেছে।’

তিনি আরো বলেন, ‘খবর পেয়ে আমার স্বজনরা জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশের কাছ থেকে পরাশের লাশ উদ্ধার করে। তখন তার পেটে ছুরির আঘাতের চিহ্ন দেখে পুলিশ ঘটনাটি নিয়ে মামলা করার জন্য বলে। পরদিন ময়নাতদন্ত শেষে তার লাশ লক্ষ্মীপুরে এনে দাফন করা হয়। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা করতে গেলে তারা আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেয়। এতে আদালতে মামলা দায়ের করা হয়। পরাশের কাছে থাকা ১০ লাখ টাকা আত্মসাৎ করতেই তাকে হত্যা করা হয়। এ ঘটনায় মোহনকে অভিযুক্ত করা হয়েছে।

চাঁদপুরে সড়ক বিভাগের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাসা থেকে আটকের পর ডিবি হেফাজতে বিএনপি নেতা

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফেনীতে পৌর যুবদলের কমিটি স্থগিত, ওয়ার্ড কমিটি বিলুপ্ত

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

যুবদলের কমিটিতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি

চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে ভুল ছবি প্রকাশ

কুমিল্লা মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নতুন কুঁড়ি উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সংরক্ষিত চেয়ার পেলেন না এমপি

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরো এক শিশুর মৃত্যু