হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিচারপ্রক্রিয়া শুরু হলে আ.লীগ এমনিতেই নিষিদ্ধ হবে: এ্যানি

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ একটি দলকে ধরে নিষিদ্ধ করা সম্ভব নয়। তবে বিচারিক কার্যক্রম শুরু হলে আওয়ামী লীগ এমনিতেই নিষিদ্ধ হয়ে যাবে।

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, গত ১৬-১৭ বছর নিজের পরিবারসহ গুম-খুন ও লুটপাট করেছে স্বৈরাচারী হাসিনা। বিচারপ্রক্রিয়া শুরু হলে তাদের প্রত্যাখান করবে দেশের মানুষ। এছাড়া এমপি-মন্ত্রী, জেলা-উপজেলাসহ সব পর্যায়ের নেতাকর্মীর অপকর্মের বিচারও শুরু হওয়া প্রয়োজন ছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো বিচারই শুরু হয়নি।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর দায়রা জজ আদালতের পিপি আহমেদ ফেরদাউস মানিক, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার