হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে রেলে কাটা পড়ে, হোটেলে নাস্তা করা অবস্থায় ও গাছের নিচে চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এরমধ্যে সকাল সাড়ে ৭টার দিকে ফেনী সদর উপজেলার ফাজিলপুর রেললাইন এলাকায় অজ্ঞাত এক যুবক রেলে কাটা পড়ে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ সদস্য মহসিন মিঞা।

এছাড়া ফেনী শহরের ইসলামপুর রোডের নাদিয়া হোটেলে নাস্তা করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান খালেদ মাহমুদ (৩০)। তিনি শহরের এসএসকে সড়কের সিঙ্গার সার্ভিস সেন্টারের কর্মচারী ছিলেন। তার বাড়ি দিনাজপুর জেলার রাজবাড়ি গ্রামের খাদেমুল ইসলামের ছেলে। নিহতের স্বজন আব্দুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে একই দিন দুপুরে জেলার সোনাগাজী উপজেলার ভোয়াগ গ্রামে গাছ কাটার সময় মোহাম্মদ মুসা (৩৪) নামে এক ব্যাক্তি গাছের নিচে চাপা পড়ে নিহত হন। নিহত মুসা পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার কালিদহ গ্রামের আব্দুল খালেকের ছেলে।

৩ জনের লাশই ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও ডা. সোহেব উদ্দিন নিলয়।

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে