হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালীতে টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি আট মাস বয়সী এক শিশুকে অভিনব কায়দায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বড় একটি পাতিলের মধ্যে বসিয়ে শিশুটিকে ভাসিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চেচুরিয়া ব্রিজসংলগ্ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা পাঁচ দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং সমুদ্রের জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁশখালীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। চেচুরিয়া ব্রিজসংলগ্ন এলাকায় গলাসমান পানি জমে গেলে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আট মাস বয়সী শিশুটিও পানির মধ্যে আটকা পড়ে।

পরে স্থানীয়রা বিষয়টি বাঁশখালী ফায়ার সার্ভিসকে জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ সময় শিশুটিকে নিরাপদে সরিয়ে নিতে বড় একটি পাতিল ব্যবহার করা হয়। পাতিলের মধ্যে বসিয়ে পানির ওপর ভাসিয়ে শিশুটিকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান জানান, পানিবন্দি হওয়ার খবর পেয়ে আট সদস্যের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে পাঁচ শিশুসহ আট নারীকে উদ্ধার করে স্থানীয় আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

তিনি বলেন, উদ্ধার অভিযানের সময় আট মাস বয়সী শিশুটিকে নিরাপদে সরিয়ে নিতে বড় একটি পাতিল ব্যবহার করা হয়। বর্তমানে উদ্ধার করা সবাই নিরাপদে রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, দুর্যোগ পরিস্থিতিতে পানিবন্দি মানুষের উদ্ধারে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

বান্দরবানে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ পুনরুদ্ধারে বিজিবি

বিএনপি ক্ষমতায় এসে জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে

গোমতীর দুই পাড়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাজেকে আটকাপড়া ৭৮ পর্যটক ফিরলেন বিশেষ ব্যবস্থায়

কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি ৫ লাখ মানুষ

চট্টগ্রামে প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে তরুণী আটক

জঙ্গল সলিমপুরে উদ্ধার তৎপরতায় ইউএনও

কাপ্তাই হ্রদে ভেসে গেলেন দুইজন, একজনের লাশ উদ্ধার

চট্টগ্রামে শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড