হোম > সারা দেশ > চট্টগ্রাম

মহেশখালী থেকে ১৬ অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের মহেশখালীর ধলঘাট এলাকা থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১১টি দেশি অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। শুক্রবার মধ্যরাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৬ জন হলেন ধলঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ মুহুরী ঘোনা এলাকার শফিউল আলমের ছেলে আজিজুল হক (২৫), একই এলাকার মো. শফির ছেলে নাজমুল হাসান (৩৫), আহাম্মান নুরের ছেলে সোলায়মান (২৪), কালারমারছড়ার জাপুয়া এলাকার মৃত মুক্তার আহমেদের ছেলে মো. কলিম উল্লাহ (৪১), ধলঘাট ইউনিয়নের দক্ষিণ মুহুরী ঘোনার মৃত বাচা মিয়ার ছেলে মো. আব্দুছ সালাম (৪০) ও একই এলাকার নূরুল আমিনের ছেলে আমির উদ্দিন (৩৭)।

তাদের কাছ থেকে ৫টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ১১টি দেশীয় অস্ত্র, ৮ রাউন্ড জি-৩ এ্যামুনেশন, ৩ রাউন্ড কার্টুজ ও নগদ এক লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মহেশখালীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের লে. ফাহাদের নেতৃত্বে কোস্টগার্ড ও নৌবাহিনী অভিযান চালায়। এই অভিযানে ৫০ জনের অধিক সদস্য অংশগ্রহণ করেন। ৬ জনকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত