হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বামীর লাশ দেখেই মৃত্যু স্ত্রীর

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে হাবিবুর রহমান ভূঁইয়া হাবিবের লাশ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী আয়েশা বেগম। উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈ গ্রামে বুধবার ভোরে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে।

হাবিবের ছোট ভাই আব্দুল হালিম জানান, হাবিবুর রহমান ভূঁইয়া হাবিব(৭০) শ্রীপুর ইউনিয়নের কলাবাগান বাজারে সারের ডিলার।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়ায় আক্রান্ত হলে তাকে কুমিল্লা শহরে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন। ভোর রাতে তার লাশ বাড়িতে নিয়ে আসার পর তাঁর স্ত্রী আয়েশা বেগম (৬০) স্বামীর লাশের চেহারা দেখে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকেও স্বজনদের সহায়তায় উদ্ধার করে কুমিল্লা শহরের একই বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাবিব-আয়েশা দম্পতির সংসারে ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। রাত ৮টায় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে পাশাপাশি কবরে স্বামী-স্ত্রী দুইজনকে দাফন করা হবে।

ফটিকছড়িতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে সীতাকুণ্ডে খতমে কোরআন

নিরাপদ খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির নিশ্চয়তা দেয়া হবে: কৃষিমন্ত্রী

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৭

চাঁদাবাজদের পিটিয়ে মারতে বললেন বিএনপির এমপি

দেশের উন্নয়নে পাঁচশত গার্মেন্টসের লাইসেন্স দিয়েছিলেন জিয়াউর রহমান

বিএনপির নেতৃত্বেই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: মাহবুবের রহমান

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে

জিয়ার স্মৃতি বইয়ের পাতায় ছড়িয়ে দিতে মৌলভীবাজারে ব্যতিক্রমী আয়োজন

জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ জিয়া: কৃষিমন্ত্রী