হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে বান্দরবানগামী বাস, আহত ২০

আমার দেশ অনলাইন

ঢাকা থেকে বান্দরবানগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে অন্তত ২০ জন আহতের ঘটনা ঘটেছে। রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয়ে স্থানীয় ক্যাম্পাসের উত্তর পাশে সৌদিয়া নামের পরিবহনটি এ দুর্ঘটনার কবলে পড়ে।

জানা গেছে, এ ঘটনায় বাসটির সুপারভাইজারসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই আহত পর্যটকদের উদ্ধারে স্থানীয়দের দ্রুত এগিয়ে আসার জন্য সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।

এ দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে বান্দরবান সদর থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটির ভেতর থেকে আমরা অনেক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বাসটিতে থাকা অধিকাংশ পর্যটক ছোটখাটো আহত হয়েছেন। তবে তাদের মধ্যে বাসের সুপারভাইজারসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হন।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আহত পর্যটকদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে আনেন। বাসটির চালক, সুপারভাইজার, হেলপারসহ সর্বমোট ৪৩ জন যাত্রী ছিলেন এবং যাত্রীরা বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে গত রাতে ঢাকা থেকে রওনা হন।

চট্টগ্রামে পাচারকালে ৪ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ৯

রাঙ্গামাটি জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরমে

সরকারি খাল দখল করে ভবন নির্মাণ যুবলীগ নেতার

চট্টগ্রামে চাঁদা দাবি, না দিলে ২৪ ঘণ্টায় গুলির হুমকি

ফেনীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা-বোনের অবস্থা আশঙ্কাজনক

খাল খনন প্রকল্পে কোনো দুর্নীতি সহ্য করা হবে না: এমপি নিজাম

আদালত এজলাসে নারী বিচারপ্রার্থীর আত্মহত্যার চেষ্টা

কর্ণফুলীতে সাম্পান বাইচ প্রতিযোগিতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে ডাকাতের দৌরাত্ম্য, আতঙ্কে জনজীবন

‘আমার ফাঁসি চাই’ লিখে ফেসবুকে পোস্ট এমপির