হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফের শাল বাগানে মিললো রোহিঙ্গা যুবকের লাশ

উপজেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফ শাল বাগান ক্যাম্পের পিছনে রহমত উল্লাহ (৩০) নামে এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবক উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের ই-ব্লকের রশিদ আহমেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ শাল বাগান ক্যাম্পের মাঝি খায়রুল ইসলাম।

শুক্রবার টেকনাফ নয়াপাড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম শালবাগান পুকুরের পূর্ব পাশে স্থানীয় রোহিঙ্গারা এক যুবকের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে বিষয়টি এপিবিএন পুলিশকে জানানো হয়।

পরবর্তীতে টেকনাফ থানা পুলিশের টিম দুপুরের দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে নিয়ে যায়।খোঁজ নিয়ে জানা যায় উদ্ধারকৃত যুবক কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের রশিদ আহমেদের ছেলে রহমত উল্লাহ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান,খবর পেয়ে শুক্রবার দুপুরের সময় শাল বাগান ক্যাম্প এলাকা থেকে এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধারের পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম